জামালপুর-৪: আওয়ামী লীগে প্রার্থী অনেক, বিএনপিতে একক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম

জামালপুরের পাট নির্ভর উপজেলা সরিষাবাড়ীতে গত পাঁচ বছরে চারটি পাটকল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে অকার্যকর বহু পাট ক্রয় কেন্দ্র। এতে কর্মহীন হয়েছে কমপক্ষে ৩০ হাজার মানুষ। একই সঙ্গে ছাঁটাই চলছে যমুনা সার কারখানায়। ভোটাররা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন হলেও, এই কর্মহীন মানুষেরা আগামী নির্বাচনের ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। আলোচনায় আসতে পারে ভোটের প্রচারে।

এই আসনে প্রার্থী হতে মুখিয়ে আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক ডাকসাইটে নেতা। এতে করে দলটিতে প্রার্থিতার লড়াই জমে উঠেছে। অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ নিলে এ আসনে দলটিতে প্রার্থিতা নিয়ে প্রতিযোগিতা নেই। এ আসনে বিএনপির রয়েছেন একক প্রার্থী।

স্বাধীনতার পর এ আসনটি চারবার আওয়ামী লীগ, তিনবার বিএনপি, একবার কমিউনিস্ট পার্টি ও একবার জাতীয় পার্টি দখলে রেখেছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে খ্যাতি থাকলেও বর্তমান সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিতর্কিত কর্মকাণ্ডে এ আসনে এবার দলীয় প্রার্থী পরিবর্তনের ডাক উঠেছে।

জামালপুর-৪: আওয়ামী লীগে প্রার্থী অনেক, বিএনপিতে একক

বর্তমান এমপি ডা. মুরাদ হাসান দলীয়ভাবে কোণঠাসা হয়ে থাকলেও আসছে জাতীয় সংসদ নির্বাচনে তিনিও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে গুঞ্জন রয়েছে। তবে আসনটিতে সাবেক অধ্যক্ষ ও ঢাকা তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদের জনপ্রিয়তা এখন অনেক বেশি।

এছাড়া এ আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান এলিন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ছাড়াও আবদুস সামাদ তারা ও ফজলুল হকও দলের টিকিট পেতে কাজ করে যাচ্ছেন।

সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ এলাকার ৬৫ বছর বয়সী ফজলুল হক। জীবনের ৪০ বছর কাজ করেছেন আলহাজ্ব জুট মিলে। পাঁচ বছর আগে তিনি কাজ হারান। তার সঙ্গে ছিলেন বহু সহকর্মী। একসময় বন্ধ হয়ে জুট মিল। একে এক বন্ধ হয়েছে সরিষাবাড়ীর মোট চারটি জুট মিল। বেকার হন ৩০ হাজার শ্রমিক।

দ্রুত বন্ধ পাটকল চালু, কর্মসংস্থানের জন্য নতুন নতুন শিল্পকারখানা গড়ে তোলার দাবি তুলেছেন শ্রমিকরা। বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান জানান, চলমান উন্নয়ন চালিয়ে রাখার পাশাপাশি বন্ধ পাটকলগুলো চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। সেই সঙ্গে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

এদিকে, গত দশ বছরে সরিষাবাড়ীতে ব্যাপক অবকাঠামো উন্নয়নের কথা বলেন ভোটাররা। তারা জানান, জামালপুর-সরিষাবাড়ি সড়ক, দিগপাইত-সরিষাবাড়ী সড়ক পাকা হয়েছে। একই রকম চকচকে হয়েছে গ্রামীণ সড়কগুলো। উন্নয়ন করা হয়েছে রেললাইনের। নির্মাণ হয়েছে নতুন স্টেশন। এছাড়া যুব প্রশিক্ষণ কেন্দ্র, পিংনা বেড়িবাধ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের পাশাপাশি নেয়া হয়েছে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প। ভোটারদের অনেকেই জানান, উন্নত যোগাযোগের ফলে সড়ক যোগাযোগ সহজ হয়েছে।

জামালপুর-৪: আওয়ামী লীগে প্রার্থী অনেক, বিএনপিতে একক

ডা. মুরাদ বলেন, সংসদ সদস্য হিসাবে বর্তমান সরকারের আমলে তিনি পিছিয়ে পড়া সরিষাবাড়িকে আধুনিক উপজেলায় পরিণত করেছেন।

মানুষ এই উন্নয়নের ধারাবাহিকতা চান। এলাকায় এখনো আমি জনপ্রিয়তার শীর্ষে রয়েছি। আগামী নির্বাচনেও নৌকার বিজয় অর্জন করতে হলে অধিকাংশ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আমার মুখের দিকেই তাকিয়ে আছে। আগামী নির্বাচনেও এ আসন থেকে মনোনয়ন চাইব।

এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জামালপুর জেলা ও উপজেলা বিএনপি সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুস সালাম তালুকদারের ভাতিজা। জাপা প্রার্থী হতে চান সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়ার্দার ও মোখলেছুর রহমান।

শামীম এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও এক মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দুই মেয়াদে সরিষবাড়ী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। আসছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও, এ আসনে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় কর্মসূচির মাধ্যমে জনসংযোগ অব্যাহত রেখেছেন ফরিদুল কবীর তালুকদার শামীম।

জামালপুর-৪: আওয়ামী লীগে প্রার্থী অনেক, বিএনপিতে একক

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকার যদি আসে তাহলে নির্বাচনে যাবে বিএনপি। দলের কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দল নির্বাচনে গেলে এই আসন থেকে আমি ধানের শীষ প্রতীকে একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।

আর বিএনপি নেতারা বলছেন, মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হচ্ছে। নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবে না। তবে নির্বাচনের জন্য তার দল প্রস্তুত।

জামালপুর-৪ আসনটি সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৩৩ জন। আর নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৪ জন।

 

একাত্তর/এআরএস/আরএ

মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর