ফখরুলের জামিন নাকচ, কারাগারে পাঠানোর আদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম

রাজধানীর রমনা থানার নাশকতা ও প্রধান বিচারপতির বাসভবনের ফটকে হামলা-ভাঙচুরের অভিযোগের মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

এর আগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে নেওয়া হয়।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর সন্ধ্যায় প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

মির্জা ফখরুল বয়স্ক, অসুস্থ এবং এজাহারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা ও ঘটনাস্থলে উপস্থিত না থাকায় জামিন দেয়ার জন্য তার আইনজীবী আবেদন করেন।

রোববার রাতে তাকে ডিবি অফিস থেকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ফখরুলকে এ মামলায় রিমান্ডে নেওয়ার কোনো আবেদন পুলিশের পক্ষ থেকে করা হয়নি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফখরুলের আইনজীবীরা তাকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করার আবেদন করেছিলেন। বিচারক এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

কেএসএইচ/এসি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর