সিসিইউতে বেগম খালেদা জিয়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যা ছয়টার দিকে তাকে কেবিন থেকে জরুরি ভিত্তিতে সিসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে চার মাসের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

খালেদা জিয়াকে চিকিৎসা দিতে গত ২৫ অক্টোবর দিনগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসেন। তাদের নেতৃত্বে ২৬ অক্টোবর খালেদা জিয়ার যকৃতের রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে বিদেশি চিকিৎসকরা নিজ দেশে ফিরে যান।

সবশেষ গত ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। এরপর তাকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়েছিল তার পরিবার। কিন্তু সরকার সে আবেদনে সাড়া দেয়নি।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
বিভিন্ন ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বারবার বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে এ...
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর