খালেদার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক আসছেন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম

দুই মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন। আগামীকাল বুধবার তাদের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

বিদেশি চিকিৎসকদের আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার ঢাকার চিকিৎসকদের পক্ষ থেকে বিদেশি চিকিৎসক আনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিলো। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসকের আসার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসকদের ভিসা পেতে যাতে সমস্যা না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

বিদেশ থেকে চিকিৎসক আনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

আইনমন্ত্রী বলেন, বিদেশ থেকে ডাক্তার আনার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। উনারা (বিএনপি) যখন আমাদের জিজ্ঞাসা করেছেন, তখন আমরা অনাপত্তি দিয়েছি। উনাদের (চিকিৎসক) আসার ব্যাপারে যে যে ব্যবস্থার কথা বলেছেন সকল সহযোগিতা করেছি।

বিএনপি লিখিতভাবে চিকিৎসক আনার অনুমতি চেয়েছিলো বলেও এক প্রশ্নের জবাবে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, গতকাল (সোমবার) দুটো জিনিস চেয়েছেন। একটা, উনাকে ট্রিটমেন্ট করার পারমিশন লাগে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। তাদের ভিসার ব্যাপারে অসুবিধা হবে না। আমরা অনাপত্তি দিয়েছি।

গত ৯ অগাস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন।

সম্প্রতি মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে বলেছে, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি করে সরকার। এরপর তাকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়েছিলো তার পরিবার। কিন্তু সরকার সে আবেদনে সাড়া দেয়নি।

সরকারের ভাষ্য ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে সাময়িক মুক্তি দিয়েছিলো। সেটা চলমান থাকা অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই।

এখন খালেদা জিয়া কারাগারে ফিরে গিয়ে বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। কিংবা দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও ক্ষমার আবেদন করতে পারেন।

কেএসএইচ
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে আসার রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ...
প্রবীণদের কল্যাণে এবারের বাজেটে প্রথমবারের মতো সরকার রেলের ভাড়া মওকুফ ও মেট্রোরেলে ছাড়সহ বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর