সরকার ফেলে দেওয়া এত সহজ নয়: শেখ হাসিনা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু-একটা গাড়িতে আগুন দিয়ে বিএনপি ভেবেছে সরকার ফেলে দেবে, এতো সহজ নয়।

বুধবার সিলেটে সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

এই জনসভার মধ্যে দিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

তিনি বলেন, বোমাবাজি, আগুন দিয়ে মানুষ মারার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন হতে দেবে না-এতো সাহস কীভাবে পায়? লন্ডন থেকে কুলাঙ্গার নির্দেশ দিয়ে মানুষ হত্যা করছে। দু-একটা গাড়িতে আগুন দিয়েই বিএনপি ভেবেছে সরকার ফেলে দেবে, এতো সহজ নয়। অত ভাত দুধ দিয়ে খায় না। তারেক রহমান মানি লন্ডারিংয়ের আসামি। লন্ডনে বসে মানুষ পুডিয়ে মারার হুকুম দেয়।

বিকেল সোয়া তিনটার দিকে শেখ হাসিনা সমাবেশের মঞ্চে পৌঁছান। তিনি সভাস্থলে পৌঁছাবার পর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সরকারি আলিয়া মাদরাসার মাঠ।

তিনি মঞ্চে উপস্থিত হবার পর নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। মঞ্চে বসার পর ‘বাবা শাহ জালালের দেশ সিলেট ভূমিরে…’ এবং ‘কোন মেস্ত্ররি নাও বানাইছে কেমন দেখা যায়…’ গান দুটি পরিবেশন করা হয়।

সিলেটে জনসভা মঞ্চে জনতার উদ্দেশে জাতীয় পতাকা নেড়ে অভিবাদ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ইমেজ: সাইফুল ইসলাম কল্লোল

সমাবেশে শেখ হাসিনা বলেন, বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন। একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আবার পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। তারা এভাবে নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে ধ্বংস করেছে নির্বাচনকে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিলো না। কেন দিল না? বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করলো গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছিলাম আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তা ছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিলো।

তিনি আরও বলেন, যে জায়গায় কূপ খনন করে গ্যাস পায় নি, সেই একই জায়গায় কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে আওয়ামী লীগের সময়। শুধু গ্যাস নয়, তেলও পাওয়া গেছে। আসলে আল্লাহ জানে বিএনপির হাতে গেলে এগুলো নয় ছয় করবে।

শেখ হাসিনা বলেন, নৌকায় মার্কা যখন সরকারে এসেছে মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়েছে।

যাদের নৌকা মার্কা দেওয়া হয়েছে তাদের ভোট দিয়ে নির্বাচিত করার আহবান আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন। সেই নির্বাচনের জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। ১৯৮১ সালে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করি। আজকে আবারও এসেছি। ১৯৫৯ সালে ছোট ছিলাম তখনও এসেছি। তবে ৮১ সালে আসাটা ছিল ভিন্ন। তখন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এসেছিলাম।  তখন এসেছিলাম একটি প্রত্যয় নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তববায়নের স্বপ্ন নিয়ে। আমার বিচার চাওয়ার অধিকার ছিল না। এমন দেশে ফিরেছিলাম। আমি দেখেছি কীভাবে ভোট চুরি করে, কীভাবে গণতন্ত্র হরণ করে। ২১ বছর পর সরকার গঠন করে স্বপ্ন দেখেছি দেশকে সুন্দরভাবে গঠন করার।

তিনি বলেন, আগুন সন্ত্রাস প্রতিহত করতে হবে। মানুষ পোড়ানোর মতো এত সাহস তারা কোথা থেকে পায়। মনে রাখতে হবে, আগুন নিয়ে খেলতে গেলে সেই আগুনেই হাত পোড়ে। আওয়ামী লীগ সরকার আছে মানেই উন্নয়ন আছে। আমার হারাবার কিছু নেই। সব হারিয়ে নিজের সন্তানদের দূরে সরিয়ে দেশে এসেছিলাম, এই দেশের মানুষের জন্য। যারা লুটেরা খুনি তারাই মানুষ পোড়ায়।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আমার পরিবার। সেই পরিবার নিয়েই আমি কাজ করে যাচ্ছি। দেশের মানুষ বারবার নৌকায় ভোট দিয়ে জয়ী করার জন্য আজকের বিশ্বে আমরা মর্যাদা পেয়েছি।

শেখ হাসিনা বলেন, মূল্যস্ফীতি অনেক কমে এসেছে। দেশে খাদ্যের কষ্ট কখনো হবে না। কারণ খাদ্য উৎপাদন বেড়েছে। মোবাইল ফোন কারো হাতে ছিল না। ৯৬ সালে আমরা তা নিয়ে এসেছি, সহজলভ্য করেছি। আজকে ইন্টারনেট ব্যবহার করে মানুষ। ডিজিটাল সেবা পাচ্ছে মানুষ। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে সিলেট আমাদের সঙ্গে আছে।

বেলা ১১টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। শেখ হাসিনা গাড়িবহর নিয়ে বিমানবন্দর থেকে হজরত শাহজালালের (রা.) মাজার জিয়ারত করেন। সেখান থেকে তিনি যান হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে। আওয়ামী লীগ সভাপতির সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

একাত্তর/কেএসএইচ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর