বাধার অভিযোগ স্বতন্ত্রের, প্রতিশ্রুতি নিয়ে মাঠে নৌকা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:১০ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি আছে আর ৯ দিন। দেশজুড়ে চলছে ভোটের জোর প্রচারণা। প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। করছেন পথসভা।

বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারে নেমে বাধা ও হুমকি পাওয়ার অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাই ভোটের দিন নির্ভয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাবার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তারা।

অন্যদিকে জয় ধরে রাখতে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন নৌকার প্রার্থীর। একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধিরা এমনটাই জানিয়ছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। দেশের ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯৬ প্রার্থী।

ভোট বর্জনের ডাক দিয়ে মাঠে আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে তারা কোনো ছাড়া দেবে না।

প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অনেকের অভিযোগ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রায় ২০০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। জরিমানাও করা হয়েছে কয়েকজনকে।

নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে পথসভা করেছেন ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। আপনার ভোট আমি দিলাম, আমার ভোট আপনি দিলেন ওইটা হবে না।

সিলেট

সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-১ আসনের নৌকার প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেটকে বন্যার হাত থেকে রক্ষার পাশাপাশি শিল্পাঞ্চল গড়ে তোলা ও রেল যোগাযোগ উন্নত করার আশ্বাস দেন দিনি।

এ কে আব্দুল মোমেন বলেন, কিলেট-ঢাকা রেলওয়েটা বড় দুর্বল। এটা আমি ঠিকঠাক দেখতে চাই।

পাবনা

পাবনার সাথিঁয়ায় নির্বাচনী প্রচারে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু ও স্বতন্ত্র প্রার্থীর আবু সাইয়িদের সমর্থকদের মধ্যে। এসময় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ করেন নৌকার সমর্থকরা।

পুলিশ জানায়, সিলন্দা বাজারে নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপরে চড়াও হয়ে তাদের গাড়ির গতিরোধ করে বাধা দেয় এবং গাড়ি বহরে হামলা করে ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আবু সাইয়িদের সমর্থকরা। প্রায় দুই ঘণ্টা ধরে সেখানে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ আরও জানায়, পুলিশ উভয়পক্ষের সমর্থকদের সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে।

রূপগঞ্জ

সব ভয় পেছনে ফেলে ভোটারদের ভোট কেন্দ্রে যাবার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমূর আলম খন্দকার ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী বলছেন, ইসির নির্দেশনা মেনেই প্রচার চালাচ্ছেন।

তৈমূর আলম বলেন, অপপ্রচারে কান দেবেন না। নির্বাচন করছি নির্বাচন করবো।

স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়া বলেন, যারা অরিজিনাল তারা আমাদের পক্ষে আছেন। আমার কেটলি মার্কায় কাজ করছে।

এই আসেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, আমাদের কর্মীরা সোজা হয়েঝে। এখন আর কোনো অভিযোগ নেই। এক সপ্তাহ আগেও যেটা শোন যেত এখন সেই পরিস্থিতি নেই।

মাদারীপুর

৭ জানুয়ারি আবারো জয়ী হবার আশার কথা জানিয়েছেন মাদারীপুর-১ আসনে নৌকার প্রার্থী নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়বেন।

তিনি বলেন, সাত তারিখের ইনশাল্লাহ শেখ হাসিনা পাঁচবারের প্রধানমন্ত্রী হবেন।  

চট্টগ্রাম

উন্নয়নের প্রতিশ্রতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন চট্টগ্রাম ৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। এই আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবার আশা করছেন ভোটাররা।

ঝালকাঠি

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে নৌকার পক্ষে ভোট চাইছেন ঝালকাঠি-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। সবাইকে তার পাশে থাকার আহবান জানিয়েছেন।

নড়াইল

নড়াইল-২ আসনে পথসভা করেছেন নৌকার মাশরাফি বিন মোর্তজা। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটাদের ভোট কেন্দ্রে যাবার আহবান জানান তিনি।

মাশরাফী বিন মোর্তজা ভোটারদের উদ্দেশে বলেন, আট তারিখ থেকে আমি আপনাদের জন্য যা যা করার আছে সব করবো।

মাগুরা

অন্যদিকে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি।

 

 

কেএসএইচ
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় বাধা ও ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি কয়েকটি ছবিও শেয়ার করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর