ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম

নির্বাচনী প্রচারে জনসভা করতে মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় সভাপতির এই সফর ঘিরে উৎফুল্ল নেতাকর্মীসহ ফরিদপুরের সাধারণ মানুষ। নেতাকর্মীরা মনে করেন, এই সফরের প্রভাব পড়বে ভোটারদের মধ্যে।

বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু কন্যার এই ফরিদপুর সফর।  ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরিদপুরে গিয়েছিলেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বাসিত ফরিদপুরের সাধারণ মানুষরা বলছেন, তাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ শেখ হাসিনার এই সফর। কারণ ফরিদপুরের সাথে শেখ হাসিনার রয়েছে আত্মার সম্পর্ক।

দলীয় সভাপতির এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তারা মনে করেন, শেখ হাসিনার এ সফর জেলার চারটি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ে ভূমিকা রাখবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজার নেতাকর্মীসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। সভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলছেন, বঙ্গবন্ধু কন্যার কাছে ফরিদপুরের অনেক প্রত্যাশা। তার এই সফরে প্রত্যাশা পূরণের আশ্বাস পাওয়া যাবে বলে মনে করেন শামীম।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জনসভা উপলক্ষ্যে একদিকে অবস্থিত স্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী বানানো হয়েছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ মানুষজন মাঠে প্রবেশের পথ করা হয়েছে। পাশাপাশি শহরজুড়ে হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্য বর্ধনের জন্য রঙ করা হয়েছে।

ফরিদপুর পৌরসভার উদ্যোগে সড়ক পরিষ্কার করা ও সেসব ড্রেনের স্লাবে ত্রুটি আছে সেগুলোসহ রাস্তাঘাটের ছোটখাটো সংস্কার করে শহরের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

একাত্তর/আরএ
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর