বক্তৃতার দরকার নেই ভোটে ছক্কা মেরে দিও, সাকিবকে শেখ হাসিনা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলার মাঠের মতো নির্বাচনের মাঠেও ছক্কার মারার জন্য বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

বক্তৃতার শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরায় দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এসময় মাগুরা-১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাকিবকে পরিচয় করিয়ে দেওয়ার সময় শেখ হাসিনা বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আমরা নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। সে বলছে, বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি বক্তৃতা দেবার দরকার নেই। তুমি খালি বলবা, ছক্কা মারতে পারো। আর বল করে উইকেট ফেলে দিতে পারো। তাহলেই হবে। এইবারেও ইলেকশনে ছক্কা মেরে দিয়ো।

এর আগে, জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাকিব বলেন, আমি বক্তৃতা দিতে পারি না। মাঠের মানুষ। মাঠে খেলি। যদি ভুল হয় ক্ষমা করে দেবেন।

সাকিব বলেন, বাংলাদেশের প্রতিটা আসনে যেনো নৌকা জয় লাভ করেন।

মাগুরাবাসীর কাছে ভোট চেয়ে সাকিব বলেন, শুধু আমাকেই নৌকা মার্কায় নয়, ফরিদপুরের চারটি আসনের নৌকার সব প্রার্থীকেই নৌকায় ভোট দিয়ে জয়ী করবেন। 

তিনি বলেন, ফরিদপুর আমার পাশের জেলা। এখানে প্রায়ই আমার যাতায়াত আছে। আমরা যেন পুরো খুলনা জেলাকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে তার হাতকে শক্তিশালী করতে পারি।

শেষে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান মাগুরা-১ এ নৌকার প্রার্থী সাকিব আল হাসান।

এর আগে সভামঞ্চে প্রবেশ করে প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করেন সাকিব।

কেএসএইচ
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর