এই সংসদ হাস্যকর, গ্রাহণযোগ্যতা ও বৈধতা নেই: গয়েশ্বর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদে সবই আওয়ামী লীগের অংশ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সংসদ হাস্যকর, এর গ্রহণযোগ্যতা এবং বৈধতা নেই।

তিনি বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন অব্যাহত রেখে এবং জনগণকে সম্পৃক্ত করে বিএনপি তার লক্ষ্য অর্জন করবে। অচিরেই নতুন কর্মসূচির মধ্য দিয়ে সব কিছু মোকাবেলা করা হবে।

মঙ্গলবার দুপুর আড়াইটার পর রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজারের সামনে বিএনপি কালো পাতাকা মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে পুলিশের তৎপরতায় মতিঝিলে পীরজঙ্গি মাজারের সামনে থেকে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। নির্ধারিত সময় দুপুর দুইটার আগেই মিছিল স্থানে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আশেপাশের মোড়ে চালায় তল্লাশি। এতে জড়ো হতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।

অপরদিকে রাজধানীর আজিমপুরের পিলখানা রোডে বিএনপির কালো পতাকা মিছিলের প্রস্তুতির সময় পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে বলে জানা গেছে। এসময় বিএনপির আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, কালো পতাকা মিছিলের অনুমতি ছিল না। তাই তাদের কর্মসূচি না করতে বলা হয়েছে। 

এর আগে সকালে  জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে গয়েশ্বর বলেন, কর্তৃত্ববাদীরা কখনো মানুষের চোখের ভাষা ও মনের ভাষা বুঝতে রাজি না। কারণ কর্তৃত্ববাদীরা কখনোই জনগণের সমর্থিত হয় না। সেই কারণে জনগণের প্রতি তাদের কোনো মায়া, মমতা অথবা সাংবিধানিক দায়িত্ববোধ জন্মায় না। এদের কর্তৃত্ববাদ মনেই হলো দেশের অর্থ সম্পদ লুটপাট করা।

বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার নয় মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার ভারত, চীন ও রাশিয়ার সরকার। চীন ও রাশিয়ায় তো গণতন্ত্রের বালাই নেই। আর ভারতে এখন যা চলছে, সেই আগের রাজনৈতিক বৈশিষ্ট্য নেই। আজকে সরকার এমনভাবে সরকারি কর্মচারীদের দুর্নীতিবাজ বানিয়েছে যে, এখন তারা দুর্নীতি না করলে চাকরি যায় অথবা দুর্নীতিতে সহায়তা না করলে চাকরি যায়। সুতরাং, আজকে সংসদ সদস্য আর দুর্নীতিবাজরা যখন একাকার হয়ে যায়, তখন বাংলাদেশের অর্থনীতির বর্তমান চিত্র এটাই হওয়া স্বাভাবিক। বাংলাদেশের কোষাগার কেন শূন্য? ব্যাংকগুলোতে কেন টাকা নেই? উন্নয়নের মধ্যে এত স্বাদ কেন? উন্নয়নের অপর নাম দুর্নীতি-লুটপাট।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর