জাতীয় পার্টির দ্বন্দ্বে সরকার দায়ী: জিএম কাদের

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম

দলের ভেতরে কোন্দলের জন্য সরকারকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, দল হিসেবে জাতীয় পার্টি অনেক সমস্যার সম্মুখিন হচ্ছে। কিন্তু সরকার সেখানে ইন্ধন দেয়, এসব ঠিক নয়। 

মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে বনানীতে পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইতিহাসকে বিকৃত করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, কিছু মানুষকে ওপরে উঠিয়ে বাকি সবাইকে মুছে ফেলা হচ্ছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করেছে। এমনও দেখা যাচ্ছে, বয়স ৫০ হয়নি অথচ সে মুক্তিযোদ্ধা, এইগুলো কী মুক্তিযুদ্ধের চেতনা?

মুক্তযুদ্ধের চেতনা নিয়ে সরকার ব্যবসা করছে মন্তব্য করে তিনি বলেন, এখন ব্যাংক থেকে হিসাবহীনভাবে টাকা লুট হচ্ছে। সুশাসনের অভাবের কারণে কোনো জবাবদিহিতা নেই। মানুষের কথা শোনার প্রয়োজন সরকারের নেই।

তিনি বলেন, একটি স্তরের পরে কথা বলা যায় না। সরকারের বিরুদ্ধে কথা বললে মামলা করা হয়। আইন করে মামলা করা হয়। কথা বলতে দেয়া হয় না।। মানুষের মুখ বন্ধ করে দেয়া হচ্ছে।

সংসদের বিরোধীদলীয় এ নেতা বলেন, আমরা বৈষম্যমুক্ত দেশ চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই। বৈষম্য করে দেশকে বিভক্ত করা হয়েছে। আর এসবের কারণে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে। আর সারাদেশে লুটপাটের রাজনীতি হচ্ছে। এসব বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এরশাদ। যার জন্য দেশ স্বাধীন করা হয়েছে, সেই সমাজ হয়নি।

ভোট আর নেতা নির্বাচনের অধিকার দিতে হবে দাবি করে এই জাপা নেতা বলেন, মানুষ বেশির ভাগ দিন অনিশ্চয়তায় কাটাচ্ছে। গতকাল কী খাবে সেই চিন্তায় তারা দিন পার করছে,   বাড়িঘর দখল হয়ে যাবে কিনা সেই চিন্তায় দিন কাটছে। 

তিনি বলেন, যেভাবে আইনকানুন করে বাধা দেয়া হচ্ছে তাতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকবে না। সরকার ঠিক থাকলেও, দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এর ফলে দেশ একটি ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে ডুবিয়ে কেউ ভালো থাকতে পারবেনা।

 

একাত্তর/এসি
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর