গরম কমায় এবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:০৮ পিএম

গরম কমায় এবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তিসহ কয়েকটি দাবিতে সমাবশে ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১০ মে’র ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি হবে।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।

২৮ অক্টোবর সবশেষ ঢাকায় বড় কর্মসূচি পালন করে বিএনপি। ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় তারা। নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাও-পোড়াওয়ে নিহত হন এক পুলিশ সদস্য। গুরুতর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বেশকিছু স্থাপনা। এসব ঘটনায় করা মামলায় দলের মহসাচিবসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেপ্তার হন তখন। এর মধ্যে সাত জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  

নির্বাচনের পর গত ২৬ এপ্রিল সমাবেশ ও মিছিলের ডাক দেয় বিএনপি। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, তীব্র গরমের কারণে কর্মসূচি পেছানো হয়েছে। পরে কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

একই দিন আওয়ামী লীগও সমাবেশ ডাকে। বিএনপি কর্মসূচি পেছানোর পর ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সেই সমাবেশের জন্য পুলিশ অনুমতি দেয়নি।

কেএসএইচ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর