বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল

আপডেট : ১৫ জুন ২০২৪, ১২:৫৯ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদল এসেছে। ৩৯ জন নেতাকে দলের বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রায় সবাই দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি।

রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯ নেতাকে অন্তর্ভুক্ত করেছেন হয়েছে।

বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে আনা হয়েছে জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ ও আসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা. সাখাওয়াত হাসান জীবন, বেবী নাজনীন, খালেদ হোসেন চৌধুরী পাহিনকে।

যুগ্ম মহাসচিব হয়েছেন আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী সাইয়েদুল আলম বাবুল (ঢাকা বিভাগ), সৈয়দ শাহীন শওকত খালেক (রাজশাহী বিভাগ), জি কে গউছ (সিলেট বিভাগ), শরিফুল আলমকে (ময়মনসিংহ বিভাগ) দায়িত্ব দেয়া হয়েছে।

প্রচার সম্পাদক করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে। এছাড়া ড. মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক; শামীমুর রহমান শামীমকে গবেষণা বিষয়ক; আমিরুল ইসলাম খান আলীমকে সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ); নজরুল ইসলাম আজাদকে সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ); অধ্যাপক আমিনুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ); মীর হেলাল উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ); আবু ওয়াহাব আকন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ); মিফতাহ সিদ্দিকীকে সহ-সাংগঠনিক সম্পাদকের (সিলেট বিভাগ) দায়িত্ব দেয়া হয়েছে।

সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাহিদ খান; সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মুহাম্মদ আমান উল্লাহ; সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলীকে মনোনীত করেছে বিএনপি।

পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় কমিটিতে কেবল সদস্য হিসেবে রয়েছেন জালাল উদ্দিন মজুমদার (সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগাম বিভাগ); সৈয়দ জাহাঙ্গীর আলম (সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ); সায়েদুল হক সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ); চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক (সহ-কৃষি বিষয়ক সম্পাদক); এস এম গালিব (সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) ।

এছাড়া কায়সর এম আহমেদ (সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি); মহিউদ্দিন আহমেদ ঝিন্টু (সুইডেন) গাজী মনির (ডেনমার্ক), রাশেদ ইকবাল খানকে (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ছাত্রদল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

কেএসএইচ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর