সবাই রাজপথে নেমে আসুন: ফখরুল 

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম

কোটা আন্দোলনের শিক্ষার্থীদের আহ্বান মেনে অভিভাবকসহ সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের মানুষ জেগে ওঠায় সরকারকে আর সময় দেওয়া যাবে না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এদিনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল।  

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ জেগে উঠছে। সরকারকে আর সময় দেওয়া যাবে না, রুখে দাঁড়াতে হবে৷ গতকাল শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছে। সে আহ্বানে সারাদেশের মানুষের পাশাপাশি সব রাজনৈতিক দলগুলোর সাড়া দিয়ে রাজপথে নামা উচিত।

শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সাড়া দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। কথা বলার স্বাধীনতা নেই, গণতন্ত্র হরণ করেছে সরকার। গত একদিনে যা ঘটিয়েছে সরকার, তাতে দেশের ইতিহাসে জঘন্য ঘটনা ঘটিয়েছে তারা।

ফখরুলের দাবি, গতকাল পাকিস্তান বাহিনীর চাইতে কম কোথায় করেছে সরকার। যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য অস্ত্রসহ লেলিয়ে দিয়েছে সরকার।

তিনি বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ। যেখানে কোনো বিচার নেই। আর এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর