সারাদেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৪ পিএম

চলমান কোটা আন্দোলনের মধ্যেই ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে নাশকতা প্রতিরোধ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এছাড়া সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।

রোববার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও মহানগরীতে এ কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।  

এর আগে সারাদেশে নতুন করে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনোরকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এমন ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সোমবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।

আরবিএস
বিশেষ করে গেলো ১৬ বছর ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো হদিসই পাওয়া যাচ্ছিলো না।
চারজনের এই দলটি হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছে। এই চার ব্যক্তির ওপর হাসিনার অন্ধবিশ্বাস ছিলো। অতীতে তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিলো, তা তিনি হারিয়েছিলেন। 
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর