পোশাক শিল্প অস্থিরতায় আওয়ামী লীগের সুবিধাভোগীরা: রিজভী

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম

ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকেরাই পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানই আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' ওপরই নির্ভরতা ছিলো শেখ হাসিনার।

এখনো প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে গোপনে ষড়যন্ত্র করছে।

তবে তাদের এই চক্রান্ত সফল হবে না বলেও দাবি করেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী। 

আরবি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর