নির্বাচিত সরকারে জনগণের দায় থাকে: খসরু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের দায় থাকে। তাকে প্রতিদিন জনগণের কাছে জবাবদিহি করতে হয়। তাই জনগণের সমস্যার সমাধান দিতে পারে নির্বাচিত সরকার।

শুক্রবার চট্টগ্রামে সিমেন্ট ক্রস এলাকার সিম্যান হোস্টেল ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট মাঠে ইপিজেড সর্বজনীন বৌদ্ধ বিহার আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট, ডলার সঙ্কট, ব্যাংকের ইন্টারেস্ট রেট বৃদ্ধি, পরিবহনে চাঁদাবাজিসহ আরও কারণ আছে মন্তব্য করে আমির খসরু বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই।   

এই বিএনপি নেতা বলেন, পতিত স্বৈরাচার যাতে আর ফিরতে না পারে এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারকে তার দল সহযোগিতা করছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, নতুন ভাবনা, নতুন আকাঙ্খা তৈরি হয়েছে- এটাকে সবাই মিলে কাজে লাগাতে হবে। 

১৯৭১ এর স্বাধীনতার পর পাওয়া সীমানায় বসবাসকারী সব সংস্কৃতির মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের ওপরও জোর দেন তিনি।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর