ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান বলেছেন, “আমরা আমাদের দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও সহযোগিতার ভবিষ্যৎ দেখতে চাই।”

তিনি বলেন, “এ বিজয় যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রদর্শন করে। বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে আগ্রহী এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে দৃঢ় করে।”

ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডন্টে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।

এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুরে) ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দপ্তরের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নিজের জয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি।

এআর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর