নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি: তারেক রহমান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

নতুন রাজনৈতিক দল গঠন হলে বিএনপি তাকে স্বাগত জানাবে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশে তরুণরাই নেতৃত্ব দেবে, তবে সেটি যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয়।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনই হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার  একমাত্র পথ, এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে পরাজিত ফ্যাসিস্টরা শক্তিশালী হবে।

এ সময় বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে। তবে সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কেউ কূটতর্ক শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেয়া ৩১ দফার দুই-একটি ছাড়া সবই মিল রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে। বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের কাছে।

তারেক রহমানের অভিযোগ, পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলো। নির্বাচন কমিশন দুদকসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ।

দেশের উন্নয়নে জ্ঞান ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা কমিশন গঠন করা হবে।

এদিকে দলটির অন্য নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে এক এগারোর সরকারের ছায়া দেখা যাচ্ছে। আন্দোলনে নামতে চায় না বিএনপি, কিন্তু নির্বাচন আদায়ে প্রয়োজনে আবারও রাস্তায় নামবেন তারা, এমন হুঁশিয়ারিও ছিলো বিএনপি নেতাদের। 

এদিন জাতীয় শিক্ষক দিবস ও সম্মেলন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সারাদেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষা কর্মচারীরা। 

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর