নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে পাল্টাপাল্টি অবস্থান, উত্তেজনা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার কমিটি না দেয়ায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়।

সংগঠনের আহবায়ক ঘোষণা করা হয়েছে আবু বাকের মজুমদারকে। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

মুখ্য সংগঠক হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। মুখপাত্র নির্বাচিত হয়েছেন আশরেফা খাতুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক হয়েছেন আবদুল কাদের ও সদস্য সচিব মহির আলম।

পদবঞ্চিতদের অভিযোগ তাদের সাথে বৈষম্য করা হয়েছে। তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উত্তরায় বৈষম্য মানি না মানব না’ স্লোগান দিয়ে পাল্টা অবস্থান নেয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দুই জন।

একাত্তর/আরএ
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার দু’টি বড় আবাসন প্রকল্পের উদ্যোগ নিয়েছে।
একটি দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক করে বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেও রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। 
দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটি অনুমোদন...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর