এনসিপিকে স্বাগত জানালো বিভিন্ন দল ও ছাত্র-জনতা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) স্বাগত জানিয়েছেন বিভিন্ন সব রাজনৈতিক দলের নেতারা। নতুন দলটি দেশ গঠনে ও জাতিকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদেরও প্রত্যাশা, স্বাধীনতা ও জুলাই অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতীয় নাগরিক পার্টি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছুটির দিন দুপুরের পর থেকেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে জাতীয় সংসদ ভবন এলাকা। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশের নানা প্রান্ত থেকে সংসদ ভবনের ভবনের সামনে নামে জনতার ঢল। জুলাই অভ্যুত্থান যাদের হাত ধরে, সেই তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই তাদের আগমন।

কেউ এসেছেন রংপুর থেকে, কেউ এসেছেন খুলনা থেকে। বেলা তিনটা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। নওগাঁ থেকে এসেছেন তরুণ মোহাম্মদ নাহিদ হাসান। তিনি বলেন, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।

গাজীপুর থেকে এসেছেন মধ্যবয়সী মোহাম্মদ সাইফুল ইসলাম। বলেন, আমরা তরুণদের দিকে তাকিয়ে আছি। নতুন বাংলাদেশে তারাই আমাদের পথ দেখাবেন।

ঢাকা কলেজ থেকে এসেছেন আবদুল্লাহ আল ইমরান। তিনি বলেন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে।

বিকেল ৪টা ২০ মিনিটে প্রথমে কোরআন তিলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারেকুল ইসলাম। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির নেতা অর্পিতা শ্যামা দেব। পরে পবিত্র ত্রিপিটক থেকে আবির বড়ুয়া এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন অলিক মৃ। তারাও জাতীয় নাগরিক কমিটির নেতা।

এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নিয়েছেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে মানিক মিয়া এভিনিউর অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক ও স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। নতুন দলকে অভিনন্দন জানান বিভিন্ন দলের নেতারা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যকে গড়তে ভূমিকা রাখবে তরুণদের এই দল।

তরুণদের এই রাজনৈতিক অভিযাত্রাকে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তরুণরা নতুন ধারার রাজনীতি চালু করবে, এটাই প্রত্যাশা সবার।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর