নির্বাচন ও সংস্কারকে কেন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, প্রশ্ন রিজভীর

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম

সংস্কার চলমান প্রক্রিয়া। তবে নির্বাচন এবং সংস্কারকে কেন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

অন্যদিকে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সাধারণ মানুষকে রক্তচক্ষু দেখিয়ে, দলগুলোকে জিম্মি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলো আওয়ামী লীগ। তাই আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তার। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 

ক্ষমতাকে চিরস্থায়ী করতে ছাত্র হত্যাসহ পুরো প্রশাসনকে ব্যবহার করেছে আওয়ামী লীগ মন্তব্য করে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করেনি। তাই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করার দাবি এই নেতার।

এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা রায় দেয়া ফ্যাসিবাদের দোসর বিচারকদের এখনও আইনের আওয়ায় আনা হচ্ছে না। 

সেইসঙ্গে কেন নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্নও রাখেন রিজভী।

ক্রান্তিকাল এখনও শেষ হয়নি মন্তব্য করে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এখনও প্রত্যাহার হয়নি।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর