বাজেটে অর্থনৈতিক রূপান্তরের পূর্ণ প্রতিফলন ঘটেনি: এনসিপি

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:০৫ পিএম

বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্খা তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের ওপর বোঝা চাপিয়ে দেয়া হয়েছে, শীর্ষ ধনীদের কাছ থেকে অধিকতর কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এ ধরনের উদ্যোগ নেয়া হয়নি বলেও জানানো হয় দলের পক্ষ থেকে। 

এই বাজেট থেকে যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বা বেকারত্ব দূর হবে তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার (৩ জুন) এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, সরকার বর্তমান সময়ের অর্থনীতির সমস্যাগুলো অ্যাড্রেস করতে পেরেছে। কিন্তু তার প্রোপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই বৈষম্যহীন ভিশনের কথা আমরা বলছি, এক বছরের জন্য বাজেট হলেও বাস্তবভিত্তিক, নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার-এগুলোর পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, আগের যে অর্থনীতির কাঠামো, যে লুটপাটের অর্থনীতি এবং ঋণগ্রস্ত অবস্থা ছিল সেই অর্থনীতির বাস্তবতায় সরকারকে পরিচালিত হতে হচ্ছে এবং বাজেট উপস্থাপন করতে হয়েছে। আগের অর্থনীতির কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে।

ব্যাংকের ওপর যে নির্ভরশীলতা তা আগের মতোই আছে বলে মনে করছে এনসিপি। এছাড়া শিক্ষা খাতে কোনো পরিবর্তন নেই স্বাস্থ্য খাতেও বাজেট বাড়েনি। ডিজিটাল ইকোনোমির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি হবে।

নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থানের আন্দোলন থেকেই জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ থাকবে। কিন্তু সেটি আমরা দেখতে পাইনি। গত এক বছরে ২৬ লাখ বেকার বেড়েছে। কর্মসংস্থান বাড়াতে যে ধরনের বিনিয়োগ বাড়ানোর দরকার ছিল সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্যাংকের ওপর নির্ভরশীলতা অব্যাহত রয়েছে। আগের আমলের মতোই ধারাবাহিকতা রয়েছে।

কর আরোপের ক্ষেত্রেও গরিবদের ওপড় বোঝা চাপিয়ে দেয়া হয়েছে বলে মনে করছে দলটির আহ্বায়ক। 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল ধনী-গরিবের আয় বৈষম্য কমে আসবে। কিন্তু এই বাজেটে আমরা আয় বৈষম্য কমানোর কার্যকর কোনো উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি আগে ছিল, সেটিই বিদ্যমান। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেন, তাদের করের আওতায় আনার কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখিনি। ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের ওপর যে করের চাপ ছিল সেটি অব্যাহত থাকবে।

দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বড় বড় রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোন সুযোগ রাখা হয়নি এবারের বাজেটে।

এদিকে বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা উচিত হয়নি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। তবে জুলাই যোদ্ধাদের বরাদ্দ দেয়া বাজেটকে সাধুবাদ জানিয়ে নাহিদ বলেন, সেটি সঠিকভাবে বণ্টন করতে হবে।

আরবিএস
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
বিএনপি সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর