ভুঁইফোড় সংগঠন নিয়ে সতর্ক করলো বিএনপি, দিলো তালিকা

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:২৩ পিএম

নামে-বেনামে অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অভিযোগ, বিভিন্ন ব্যক্তি বিএনপি, জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নামসর্বস্ব ভুঁইফোঁড় সংগঠন তৈরি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। 

শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সতর্কীকরণ নোটিশে এসব জানানো হয়। 

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তৎঅধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোনো অনুমোদিত সংগঠন নাই।

এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নামসর্বস্ব সংগঠন ও পদপদবি ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টিগোচর হয়েছে। 

এ অবস্থায় সবাইকে সতর্ক করা যাচ্ছে, বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্য কোনো নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল। নামসর্বস্ব ভুঁইফোঁড় সংগঠনগুলো সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ। এসব সংগঠন ও উক্তরূপ নামে সংগঠিত কোনো কর্মের দায়ভার বিএনপি ও তদ-অঙ্গসংগঠন গ্রহণ করবে না।  

এ ধরনের যেকোনো অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড দৃষ্টিগোচর হলে জেলা বিএনপিকে অবহিত করার জন্য আহ্বান জানিয়ে নোটিশে বলা হয়, সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী উক্তরূপ কর্মকাণ্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর