আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার হেয় করছে: মির্জা ফখরুল

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৪০ পিএম

মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং এখনও তাদের অপমান-অপদস্থ করা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও, বাস্তবে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে আওয়ামী লীগই ধ্বংস করেছে। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করা, অথচ শুরু থেকে আওয়ামী লীগ জণগনকে জিম্মি করে কখনও স্বৈরাচারী কায়দায়, কখনো বন্দুকের জোরে একনায়কতন্ত্র কায়েম করেছে’। 

বিএনপি মহাসচিব বলেন, ‘সত্যিকার অর্থেই যদি মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কেউ কিছু করে থাকেন তাহলে সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তারপরে তারই যোগ্য উত্তরসূরী আর একজন মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন’।

আরও পড়ুন: করোনায় কমলো নতুন রোগীর সংখ্যা, একদিনে মৃত্যু ১১৪

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তীকালে আওয়ামী লীগের হাতে বহু মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। এখনো যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যেমন মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পরিকল্পিতভাবে মিথ্যাচার করে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালাচ্ছে ও আজকের সকল আশা-আকাঙ্ক্ষা পদদলিত করে ফেলেছে’। 

অনতিবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব জানান, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোন বিকল্প নেই। 


একাত্তর/আরএইচ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা।
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী এক সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে...
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এ মাহফিলে দলটির শীর্ষ নেতারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ...
জাতীয় সংসদের শুরু হওয়া তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।...
দেশের ৬৪টি জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপকে বিশেষ...
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকারের ওপর ঢালাওভাবে ব্যর্থতার দায় চাপানো বা আইনশৃঙ্খলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর