দেশের মানুষ সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায়: মির্জা ফখরুল

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম

দেশের সাধারণ জনগণ রাজনীতিতে সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের মানুষ উপরে উঠতে চায়, দেশের উন্নতি চায় এবং সত্যিকার অর্থে একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায়। যার মাধ্যমে সকল বিষয়ে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকায়, সরকার গঠন করতে পারলে আমরা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।

দেশের চলমান সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে অনেকেই সংস্কার নিয়ে কথা বলছে। কিন্তু  আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলে আসছি। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সর্বপ্রথম ভিশন ২০৩০ ঘোষণা করেছি। এরপর ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি অত্যন্ত সচেতনভাবে জনগণের যা প্রয়োজন এবং যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রকাঠামোতে যে যে পরিবর্তন আনা দরকার তার পক্ষে কথা বলেছে।

এসময় গণঅভ্যুত্থানের ঐক্যের মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে বজায় রেখে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, যদি আমাদের চিন্তার ঐক্য থাকে তাহলে নিঃসন্দেহে সফল হবো।

একাত্তর/আরএ
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত এক নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটি পুনর্গঠিত করলো বিএনপি।
প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা এ...
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চীনা প্রতিনিধিদলের প্রধান ও কমিউনিস্ট পার্টির...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর