কক্সবাজারে ঘুরতে গেলেন এনসিপির পাঁচ নেতা

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৫:১০ পিএম

অবকাশ যাপনের জন্য কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। তারা হলেন, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

মঙ্গলবার (৫ আগস্ট) এনসিপির পক্ষ থেকে জানানো হয় এটি নেতাদের ব্যক্তিগত সফর, দলীয় কোনো সফর না।

এ অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারী একাত্তরকে জানান, হাসনাত আবদুল্লাহ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর সোমবার রাতে তারা কক্সবাজার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে অংশ নেন।

অন্যদিকে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, পিটার হাসের সঙ্গে তাদের কারো দেখা হয়নি। বিষয়টি গুজব। নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, একটি গণমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়ে তাদের কিছু জানা নেই।

প্রসঙ্গত, এনসিপি নেতাদের এ সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর