নির্বাচন বানচালের ষড়যন্ত্রে হাসিনা আর দিল্লি লাভবান হবে বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি এমন মন্তব্য করেন।
তবে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। জনগণের ১৬ বছরের ভেটের অধিকারের আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে জানিয়ে ফারুক বলেন, এর থেকে পিছপা হবার কোনো সুযোগ নেই।
মতবিরোধ থাকলেও মুক্তিযুদ্ধ এবং দেশের সংবিধান নিয়ে কোনো কথা হবে না বলেও হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।
তারেক রহমানের সহযোগিতায় সুস্থ জীবনের পথে রাতুল