গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে পুড়ে যাওয়া অফিস পরিদর্শনে এসে তিনি দাবি জানান, ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এদিন সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় জাপা কার্যালয়ে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে সামনে পৌঁছান নেতাকর্মীরা।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, ওই মিছিল থেকেই হামলা করা হয়েছে। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও অনেক কম ছিলো বলে দাবি তাদের।

একাত্তর/আরএ
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর