ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে: তারেক রহমান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতনের পর দেশকে পুনর্গঠন করতে হলে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, একটি ঘর তৈরি করতে হলে সবাইকে মিলে কাজ করতে হয়। তখন অনেক মানুষের প্রয়োজন হয়। অনেক শ্রমিকের শ্রমের পর সুন্দর একটি ঘর তৈরি হয়। কিন্তু সেই ঘরটি ধ্বংস করার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। এই দেশটি হলো আমাদের ঘর। এই ঘরটিতে ডাকাত পড়েছিলো দীর্ঘ ১৫ বছর ধরে। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে।

ঐক্যবদ্ধ বিএনপি সব ধরনের স্বৈরশাসকে মোকাবিলা করতে সক্ষম উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে দেশ পুনর্গঠন করতে হবে। 

দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে ছুটে যাওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, জনগণের সমর্থন চাইলে কাজের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।

দেশের সব শ্রেণির জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাষ্ট্র গঠনের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। পাশাপাশি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশ গঠনে নেতাকর্মীদের এক থাকার আহ্বানও জানান। 

এসময় অনুষ্ঠানের প্রধান বক্তা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উদ্দেশ্যমূলকভাবে চালানো অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্যরা।

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর