জামায়াত নেতা তাহের সরকারকে ব্লাকমেইল করছেন: শামসুজ্জামান দুদু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে ব্লাকমেইল করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছে। 

বুধবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় এসব বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয়। এসময় সরকারের অভ্যন্তরীণ কথা ফাঁস করার পাঁয়তারার প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা রাজনৈতিক দলের কাজ না। 

নির্বাচনের আগে কোনো দলের কথায় ডিসি, এসপি পরিবর্তন করলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কার কথা জানান তিনি। 

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে নীল নকশার নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ও তাদের কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে। সময়মতো সংশোধন না হলে জনগণের সামনে সব প্রকাশ করা হবে।

ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন মন্তব্যের প্রতিবাদেই আজ এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।   

পাশাপাশি আওয়ামী লীগের গণহত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে কলোনি হিসেবে বাংলাদেশকে শোষণ করেছে ভারত।  

ঐক্যবদ্ধ না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর