যতোটুকু সময়ের সমর্থন তার মধ্যে নির্বাচন করুন: ফারুক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম

অন্তর্বর্তী সরকারকে সীমাহীন সময়ের সমর্থন নয়, যতোটুকু সময়ের সমর্থন তার মধ্যে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যথায় সরকার হাস্যস্পদ হয়ে যাবে জাতির কাছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় জয়নুল আবদিন ফারুক আরও বলেন, নানা দল, নানা দাবি তুলে নির্বাচন আয়োজনের ব্যাপারে শর্ত দিচ্ছে। নির্বাচন নিয়ে পায়তারা চলছে। 

তিনি বলেন, বিএনপিকে হেয় করে যদি নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়, সেটা প্রতিরোধের ক্ষমতা বিএনপির আছে। 

একাত্তর/এসি
বেগম খালেদা জিয়াকে অসুস্থ করেছে ফ্যাসিস্ট সরকার। দেশের সংকট মুহূর্তে এখন বেগম খালেদা জিয়াকেই সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
নির্বাচনী কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
স্বৈরাচারের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সামনের দিনে একটি নির্বাচন দেয়া আপনার জন্য অগ্নিপরীক্ষা। দেশের মানুষ নির্বাচন চায় তাই অধীর আগ্রহে অপেক্ষা করে তাকিয়ে আছে। অন্য দিকে নজর নয়। নির্বাচনের দিকে নজর দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর