আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন মেয়াদের জন্য আবারও ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬ থেকে ২০২৮ কার্যকালের জন্য তাকে পুনরায় দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২ নভেম্বর) জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে ‘আমির’ নির্বাচনের ফল ঘোষণা করেন।

গেলো ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে ফলাফলের জন্য প্রেরণ করে।

আরবিএস
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর