জামায়াতসহ আট দলের নতুন কর্মসূচি ঘোষণা, যমুনা ঘেরাওয়ের আল্টিমেটাম

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল। দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিরও আল্টিমেটাম দেয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে আট দলের শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করেন। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ-বিরোধী সকল শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।

এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার (১৪ নভেম্বর) দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
 
তিনি যোগ করেন, রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন। তার আগে দাবিগুলো মেনে নেয়া না হলে ওই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার পাঁচ দফা দাবিতে চার মাস ধরে আন্দোলন থাকা আটটি দল সমাবেশ করেছে। রাজধানীর পল্টনে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবির ব্যাপারে অনড় অবস্থান ব্যক্ত করেন নেতারা।

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে দেশে সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে না বলে সতর্ক করেন তারা।
 
দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন;
২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু;
৩. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন;
৪. আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

আরবিএস
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর