তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কারা হচ্ছেন সফরসঙ্গী?

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন প্রধান আলোচনার বিষয়- কারা হচ্ছেন তার এই ঐতিহাসিক সফরের সঙ্গী। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে পরিবারের সদস্য এবং দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের একটি বড় বহর থাকছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এখন সব মহলে প্রবল কৌতূহল। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (বিজি ২০২) ফ্লাইটে চড়ে তিনি দেশে ফিরছেন। এই ফ্লাইটে তারেক রহমানের ব্যক্তিগত ও দলীয় সফরসঙ্গীর সংখ্যা সব মিলিয়ে ৫০ জন ছাড়িয়ে গেছে।

তারেক রহমানের পক্ষে বিজনেস ক্লাসে ছয়টি টিকিট সংগ্রহ করা হয়েছে। তার নিকটতম সফরসঙ্গী হিসেবে থাকছেন- ডা. জোবাইদা রহমান (স্ত্রী), ব্যারিস্টার জাইমা রহমান (কন্যা), আব্দুর রহমান সানি (ব্যক্তিগত সচিব), সালেহ শিবলী (দলের প্রেস উইং) এবং কামাল উদ্দীন (জিয়াউর রহমান ফাউন্ডেশন)। 

তবে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সঙ্গে একই ফ্লাইটে আসছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও জানা গেছে, এই ছয় জনের বাইরে আরও কয়েকজন নেতা নিজস্ব উদ্যোগে বিজনেস ক্লাসের টিকিট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন- মাহিদুর রহমান, মজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম এবং ডালিয়া লাকুরিয়া।

বিজনেস ক্লাসের বাইরে অন্তত ৩৫ জন নেতাকর্মী এবং তারেক রহমানের গৃহকর্মীরা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন বলে জানা গেছে। সব মিলিয়ে এই ফ্লাইটে তারেক রহমানের অনুসারীর সংখ্যা ৫০ জনের বেশি।

যুক্তরাজ্য ছাড়াও আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে তারেক রহমানের সহযাত্রী হচ্ছেন। 

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, তারেক রহমান পরিবারের সদস্য এবং ব্যক্তিগত স্টাফদের নিয়েই ফিরছেন। তবে আবেগের বশবর্তী হয়ে অনেক নেতা নিজ খরচে টিকিট কেটে একই ফ্লাইটে সঙ্গী হয়েছেন। 

তিনি আরও জানান, নেতা (তারেক রহমান) বারবার বারণ করেছেন যেন কেউ বিমানবন্দরে বিদায় জানাতে না আসে। কিন্তু মানুষের আবেগ ও ভালোবাসার কারণে অনেকেই বিমানবন্দরে ভিড় করলে সেক্ষেত্রে দলের পক্ষ থেকে কিছু করার নেই। 

বৃহস্পতিবার ডিসেম্বর দুপুর ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর