চার দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান, ভোটের আগেই সারাদেশে সাক্ষাৎ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

দেশে ফেরার পর প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর করবেন তিনি। দেশে ফিরেই মায়ের বিয়োগব্যথা মনে রেখেই নেতাকর্মীদের সঙ্গে ইতিমধ্যেই মতবিনিময় শুরু করেছেন তারেক রহমান।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন ৯ দিন হলো। তার এই চলে যাওয়ায় বিদেশ ফেরত ছেলে তারেক রহমানের জন্য বেদনাদায়ক হলেও নিয়মের জালে অনেকটা বাধ্য হয়েই সাংগঠনিক কাজে বসেছেন তারেক রহমান। 

আসন্ন জাতীয় নির্বাচনের বাকি আর প্রায় এক মাস। নির্বাচনী প্রচার চালানোর আগেই তাই সাংগঠনিক নেতা কর্মীদের সঙ্গে দেখা ও আলোচনা শুরু করেছেন তারেক রহমান। 

বিএনপি জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে প্রথম নিজ পৈতৃক ভূমি বগুড়া দিয়ে শুরু করবেন এই সাংগঠনিক কর্মসূচি। 

সফরসূচি অনুযায়ী, তারেক রহমান ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন ১২ জানুয়ারি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন।

১৩ জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরে আসবেন। তিনি ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন।

এই সফরের মধ্যে রয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

প্রথমবারের মতো নির্বাচন করার পাশাপাশি ঢাকা ১৭ আসনেও প্রথমবারের মতো ভোটে লড়বেন তারেক রহমান। তাই মঙ্গলবার থেকে দুই দিনের এই আসনের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। নেতারা বলছেন, নির্বাচনী প্রচার যাতে বেগবান হয় তাই উদ্যোগ। 

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর