তারেক রহমানের সঙ্গে চার দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ে এবং রাশিয়ার রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার আগেই তারেক রহমান গুলশানের কার্যালয়ে পৌঁছান এবং পর্যায়ক্রমে কূটনীতিকরা বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। 

আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা এবং নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে কীভাবে এসব দেশের সঙ্গে কাজ করা হবে সে বিষয়েও আলোচনা হয়। 

নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট আলোচনা না হলেও কূটনীতিকদের এ বিষয়ে আগ্রহের কথা জানান তিনি। 

এর আগে গতকাল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূতসহ মোট ৯ জন কূটনীতিক তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর