সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

ঐতিহ্যগতভাবে সিলেট থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করে থাকে বিএনপি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। দলের চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করবেন। সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। 

বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ রাত ৮টা ১৫মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেটে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ফলে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে নগরে। 

ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠের চারদিক। দলের পক্ষ থেকে স্বাগত মিছিল, প্রচার মিছিল, প্রচারপত্র বিলি ও মাইকিং চলছে নিয়মিত। প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ। 

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান সিলেটে পৌঁছাবেন। তার সিলেট সফর উপলক্ষে দলের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর পর সিলেটে আসছেন, এতে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। 

চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দলের পক্ষ থেকে যত ধরনের প্রস্তুতি থাকা দরকার সবকিছু করবেন তারা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর তিনি প্রথম জনসভায় সিলেটে বক্তৃতা করবেন, তাই আলিয়া মাঠ ও আশপাশের প্রস্তুতি, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, বুধবার রাতে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতা করবেন। 

এই সময় সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

পরে, এদিন বিকেল সাড়ে তিনটায় সড়কপথে মৌলভীবাজারে পৌঁছাবেন তারেক রহমান। জেলার শেরপুরে এক জনসভায় তিনি বক্তৃতা করবেন এবং জেলার আসনগুলোর প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সাড়ে চারটায় হবিগঞ্জে তিনি পৃথক সভায় যোগ দিয়ে হবিগঞ্জের চারটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, মাঠ ও মাঠের বাইরের চারদিকে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে। মাঠের উঁচু-নিচু অংশ সমান করা হচ্ছে রোলারের সাহায্যে। পূর্ব প্রান্তে চলছে মঞ্চ তৈরির কাজ। সাজসজ্জা প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, মঞ্চ তৈরির কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। মঞ্চের সামনে ৩০ ফিট পর্যন্ত বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এর ভেতরের উত্তর অংশ জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে।

চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ২০ বছর পর হযরত শাহজালাল(র) ও হযরত শাহপরান (র) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। আলিয়া মাঠের জনসভা হবে লোকে লোকারণ্য। এতে বিএনপি, জোটসহ দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেবেন। 

এদিকে, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি মূলত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। সিলেট মহানগর এলাকার কর্মসূচির কারণে এর যথাযথ নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। সিলেটের বিএনপি নেতারা এরই মধ্যে এসএমপি কমিশনারের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সব ভেন্যুতে যাবেন সে সব ছাড়াও চলাচলের পথে নিরাপত্তা দেওয়া হবে। পোশাকে ও সাদাপোশাকে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে।

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর