হাদি হত্যা মামলা: দুই দফা রিমান্ড শেষে আসামি রুবেলের স্বীকারোক্তি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আসামি রুবেল আহমেদ (৩৩) আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে শনিবার (৩১ জানুয়ারি) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এই জবানবন্দি দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ২২ জানুয়ারি ছয় দিন এবং ২৮ জানুয়ারি আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মিরাজ হোসেন আসামিকে আদালতে হাজির করেন। রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবানবন্দিতে রুবেল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থলে তার ভূমিকা ও নেপথ্যের কারণ সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

শুরুতে এই ঘটনায় পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিলো, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলেও বাদিপক্ষ তাতে সন্তুষ্টি প্রকাশ না করে ‘নারাজি’ আবেদন জানায়। পরে আদালতের নির্দেশে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

একাত্তর/এসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ। 
শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর