পাচারের টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো: জামায়াত আমির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

নওগাঁয় এক বিশাল নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমান ও বিগত রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন। তিনি দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার সকালের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। যারা জনগণের পকেট কেটে নিজেদের ভাগ্য গড়েছে এবং বিদেশে টাকা পাচার করেছে, তাদের ছাড় দেয়া হবে না। আল্লাহ আমাদের সুযোগ দিলে পাচার হওয়া অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে নিয়ে আসবো।

নওগাঁবাসীর উদ্দেশ্যে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দেন। জামায়াত আমির বলেন, পুরো উত্তরবঙ্গকে ‘কৃষি শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলা হবে। আম ও লিচু প্রসেসিং কারখানা স্থাপন এবং একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) তৈরি করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, নওগাঁ শহরের রাস্তাগুলো ফোর-লেনে উন্নীত করা এবং একটি মানসম্মত মেডিকেল কলেজ স্থাপন করা হবে। অবহেলিত নওগাঁর পর্যটন খাতের আধুনিকায়ন করা হবে।

শফিকুর রহমান ঘোষণা করেন, জামায়াত সরকারে গেলে নারীদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা সম্পূর্ণ ফ্রি করা হবে। এছাড়া তিনি বলেন, নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, এমন নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। যুবকদের বেকার ভাতা নয়, বরং কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন তিনি।

নিজের ব্যক্তিগত ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে জামায়াত আমির বলেন, গত পাঁচ দিন ধরে আমার ওপর ধারাবাহিকভাবে মিথ্যাচারের মিসাইল মারা হচ্ছে। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারা আইডি হ্যাক করে এই অপপ্রচার চালাচ্ছে। তবে যারা এটি করেছে, আমি তাদের ক্ষমা করে দিয়েছি।

নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহবান জানিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে জামায়াত আমির বলেন, জনগণ এবার চাঁদাবাজ ও মামলাবাজদের পরাজিত করবে। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে কাজ করবে।

এআরএস
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর