নিশ্চিত পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মাহদী আমিন বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।

এসময় তিনি নির্বাচন কমিশনকে (ইসি) টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, দলীয় পরিচয় না দেখে যারাই অপরাধী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপাত্র আরও বলেন, সব রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব।

সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নিতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর