ভোট কেনা ও ভুয়া ব্যালটের অভিযোগ বিএনপির, ইসির পদক্ষেপ নিয়ে প্রশ্ন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, অনেকেই টকশোতে ভালো কথা বললেও মাঠপর্যায়ে ভোটারদের টাকা দিচ্ছেন। কমিশন তাদের এসব কর্মকাণ্ড কীভাবে দেখছে, আমরা তা জানতে চেয়েছি। ইসি আমাদের জানিয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচনী অনাচারের বিষয়ে অভিযোগ তুলে এই বিএনপি নেতা বলেন, লাখ লাখ নারীদের বিশেষ কাপড় তৈরি হচ্ছে, ব্যালট তৈরি করতে গিয়ে অনেকেই ধরাও পড়ছে। এসব অনাচার রোধে ইসির করণীয় কী, তা আমরা জানতে চেয়েছি। ইসিকে বারবার বলা হলেও এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এবার যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা সবাই গণতান্ত্রিক অধিকার আদায়ে এক সঙ্গে লড়াই করে গেছে। তাই আমরা আশা করি পরিস্থিতির কোনো অবনতি হবে না।

বিএনপির এই প্রতিনিধি দল সিইসির কাছে নির্বাচনের দিন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান এবং মাঠ পর্যায়ে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম রোধে কমিশনের দৃশ্যমান ভূমিকা প্রত্যাশা করেন।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর