কাল দেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

আগামীকাল দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন, কক্সবাজারের পেকুয়ায় নিজ বাসভবনে একাত্তর টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপে এ প্রত্যাশার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের কার্যক্রম, প্রশাসন ও জাতীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা সন্তোষজনক জানিয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির এই নেতা বলেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগে এই নির্বাচনে জনগণই বড় ভূমিকা পালন করবে। ভোটের বাক্স পাহারা দেবে। এছাড়া সুশাসনের স্বার্থে আগামী সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির এই নীতিনির্ধারক।

আজ রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের অপেক্ষায় দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। 

ব্যালট, ভোটের বাক্স ও নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে। নিরাপদ ও নির্বিঘ্ন ভোট গ্রহণে মোতায়েন করা হয়েছে ১০ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য।

ভোটের পরিবেশ ও দলের প্রত্যাশা জানতে কক্সবাজারের পেকুয়ায় নিজ বাসভবনে একাত্তর টেলিভিশনের মুখোমুখি হন বিএনপির নীতিনির্ধারণী ফোরামের অন্যতম নেতা সালাহউদ্দিন আহমদ। 

ভোটের পরিবেশ মোটামুটি সন্তোষজনক বলে জানান তিনি। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, বহু ত্যাগ তিতিক্ষা ও রক্তের সোপান মাড়িয়ে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে জনগণ দেশের পক্ষের শক্তিকে রায় দেবেন, এমন প্রত্যাশা তার।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মনে করি এই নির্বাচনে জনগণই ভোটের বাক্স পাহারা দেবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণই এইবার সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। 

তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারর পক্ষে জনগণের যে সমর্থন দেখেছি, তাতে করে আমরা বিশ্বাস করি, ইনশাল্লাহ আগামীকাল ১২ তারিখ সারাদেশে ধানের শীষের পক্ষে বিপুল জয় অর্জিত হবে। ধানের শীষের প্রতীকের প্রার্থীরা সব জায়গায় বিপুল ভোটে এগিয়ে থাকবেন, বিজয়ী হবেন।    

সুশাসনের স্বার্থে আগামী সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার বলেও মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার দাবি, জনগণ দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা গ্রহণ করেছে এবং ক্ষমতা গিয়ে তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ তার দল। 

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পেছনে যে-ই থাকুক না...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর