শেখ হাসিনার ফেরার বক্তব্য ‘স্ট্যান্টবাজি’: রিজভী

আপডেট : ২৬ মে ২০২৬, ০৪:০১ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে ‘স্ট্যান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সৎ সাহস থাকলে শেখ হাসিনা দেশে ফিরে আইনের মোকাবিলা করুন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি ও ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, অতীতে ঘরমুখো মানুষের যাতায়াতের সময় চরম নিরাপত্তাহীনতা ছিলো। তবে এবার আগের চেয়ে মানুষ অনেক স্বস্তিতে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে যাচ্ছে। সরকারের নানামুখী উদ্যোগের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই সরকারের সময়ে আগের তুলনায় অনেক ভালো আছে। অরাজকতা মোকাবিলায় সরকারের দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপের কারণেই এবার মানুষ অত্যন্ত স্বস্তির সঙ্গে ঈদ করতে পারছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন বা পুনর্গঠিত সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিজভী বলেন, বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের যে ব্যাপক তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি উল্লেখ করেন, আগামী দিনেও জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ।

একাত্তর/এসি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর