বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নিতে চায় দুবাই, চলছে সাক্ষাৎকার

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নিতে চায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি।

এ লক্ষ্যে শনিবার (২৯ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে চলছে সাক্ষাৎকার পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আগ্রহী প্রার্থী এতে অংশ নিতে এসেছেন।

দুবাই ট্যাক্সিতে নিয়োগ পেতে আগ্রহীদের ইংরেজি ভাষায় দক্ষতা, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয় যাচাই করছেন দেশটির প্রতিনিধি দলের সদস্যরা।

রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ বলছে, দক্ষ কর্মী পেলে চলতি বছরের ছয় হাজারের লক্ষ্যমাত্রা সম্পন্ন করবেন তারা। 

দীর্ঘদিন ধরে দুবাইয়ের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ থাকলেও সরকারি প্রতিষ্ঠান হওয়ায় দুবাই ট্যাক্সি কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম, যারা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সুযোগ পাচ্ছে।

এবারের সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

আরবিএস
গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক হিমবাহ ধসের ফলে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল। একই সঙ্গে এই পরিস্থিতি সামাল...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর