ইউপি নির্বাচনে ইসির বৈঠক নিয়ে ‘যদি-কিন্তু’, যাচ্ছে না জামায়াত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম দিনেই সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিরোধীদল জামায়াতে ইসলামীসহ ১৫টি রাজনৈতিক দল। তবে নির্ধারিত বৈঠকে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, এগারো দল একসঙ্গে ইসির সঙ্গে বৈঠকে বসতে চায়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের একাত্তরকে এই তথ্য জানান। 

এর আগে রোববার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের অংশ না নেওয়ার বিষয়টি জানান দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।

সন্ধ্যায় এহসানুল মাহবুব জুবায়ের একাত্তরকে জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১১ দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়, ইসির সঙ্গে এগারো দল একত্রে বৈঠক করবে। এ বিষয়ে জোটের পক্ষ থেকে ইসির কাছে অবস্থান তুলে ধরা হয়েছে। তবে এখন পর্যন্ত বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করেনি ইসি। নতুন তারিখ নির্ধারণ করা হলে সে অনুযায়ী ১১ দল একসঙ্গে বৈঠকে অংশ নেবে। 

তবে জামায়াতে ইসলামী রোববারের বৈঠকে অংশ নেবে কি না, কিংবা এগারো দলের জন্য নতুন করে সময় নির্ধারণ করা হবে কি না, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি নির্বাচন কমিশন (ইসি)। এদিকে, একই দিন নির্ধারিত সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে বৈঠকে অংশ নিতে চায় বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে, গত বৃহস্পতিবার রাতে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সে সময় তিনি জানান, সরকার সংলাপের আহবান জানালে জামায়াতে ইসলামী একা নয়, এগারো দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে তাতে অংশ নেবে। সেই ধারাবাহিকতায় ইসির সঙ্গে বৈঠকের ক্ষেত্রেও একই  সিদ্ধান্তের কথা জানালো দলটি।

ওই দিন মিয়া গোলাম পরওয়ার আরও জানিয়েছিলেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্যও হবে না। 

একাত্তর/এসি
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার...
ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখন নানা...
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ১৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, একটি অশুভ শক্তি শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল...
শ্রমিক অসন্তোষ, ব্যাহত উৎপাদন এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা ও এইচঅ্যান্ডএমের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। ১ থেকে ১৮ নভেম্বরের...
বাজারে দোকান পাহারা দেওয়ার রাতে খিচুড়ির আয়োজন করা হয়েছিলো; সবাই যখন খাওয়ার পাতে বসেছিলেন, ঠিক তখনই পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর বাজারে এক জামায়াত ও এক বিএনপি কর্মীর দোকানে আগুন দেওয়ার...
রুশ রাজধানী মস্কো লক্ষ্য করে এক রাতেই চার শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজধানী অভিমুখে আসা ড্রোনগুলোর মধ্যে...
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর