এমপি নুসরাতের বাড়ির আগুনের উত্তাপ সংসদে, তদন্তের নির্দেশ স্পিকারের

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে তদন্ত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো প্রমাণ বিজিবি পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে; তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় থানা-পুলিশ কোনো ধরনের ফরেনসিক পরীক্ষা ছাড়াই বলে দিচ্ছে সেখানে পেট্রোল বোমা হামলা হয়নি। যেখানে সবাই ঘটনাটি দেখেছে, সেখানে পুলিশ কীভাবে এমন মন্তব্য করে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার পরও কি বলা যাবে না যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে? তিনি আরও বলেন, এখন এনসিপি আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হচ্ছে, সামনে বিএনপিও হবে। এ বিষয়ে বর্তমান সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করেন না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চকে (সরকারি দল) নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

একাত্তর/এসি
দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা এ দেশের মানুষের ওপর চরম অন্যায়-অত্যাচার,...
শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সুরাহা না করে সরকার তাদের দমনে কঠোর সহিংস পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, চলমান...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য...
জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী...
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এছাড়া আরও উপস্থিত ছিলেন—ইতালি দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি, কালারস ফর পিসের...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,‘জুলাই-আগস্টের...
ওমানের আল আমেরাত গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের যুবাদের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। বল হাতে রিজওয়ানউল্লাহর তাণ্ডবে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর, পাকিস্তানের উদ্বোধনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর