মেসি ম্যাজিকে প্রথম শিরোপা জিতল মিয়ামি

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:১৫ এএম

উত্তর আমেরিকার লিগস কাপে ন্যাশভিল এসসিকে হারিয়ে ঘরে শিরোপা তুললো মেসির ইন্টার মিয়ামি। ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেলো ফুটবল ক্লাবটি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে আর্জেন্টাইন গোটের সতীর্থরা। 

রোববার ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। তারপর খেলা গড়ায় টাইব্রেকারে।

এর আগে ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের রক্ষণভাগকে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ এক শটে গোল করেন মেসি। ১-০ গোলে এগিয়ে যায় মিয়ামি। লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

তবে পিছিয়ে থাকেনি ন্যাশভিল। বিরতির পর একের পর এক আক্রমণে আবার ম্যাচে ফিরে আসে দলটি। ৫৭তম মিনিটে ফিকাল্টের হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ক্যালেন্ডার। 

image


নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দু'দলই শট নেয় ১১টি করে। মিয়ামি মিস করে ১টি, আর ন্যাশভিল মিস করে ২টি। ১১ নম্বর শটটি নেন দুই দলের গোলরক্ষকরা। ইন্টার মিয়ামির হয়ে ড্রেক ক্যালেন্ডার ন্যাশভিলের জালে জড়াতে সক্ষম হন। তবে ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিক্কোর শটটি ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ড্রেক। সঙ্গে সঙ্গেই বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন ইন্টার মিয়ামির ফুটবলার ও সমর্থকরা। 

টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। আসরে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি।


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর