উয়েফা: ২১ বছরে প্রথমবার গ্রুপ পর্ব থেকে বার্সার বিদায়

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:২৫ পিএম

২১ বছরে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেলো কাতালানরা। 

এদিকে, আবারো ইয়াং বয়েজের বিপক্ষে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে শেষ ষোলোর টিকেট পেতে বায়ার্নকে হারাতেই হতো বার্সেলোনার। তবে শুরু থেকেই বায়ার্নের কাছে পাত্তাই পায়নি জাভির দল। ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মিলছিল না। 

অবশেষে বায়ার্নের ম্যুলারের গোলে ডেডলক ভাঙে ম্যাচের ৩৪তম মিনিটে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লিড ডাবল করেন লেরয় সানে। বার্সেলোনাকে দর্শক বানিয়ে দ্বিতীয়ার্ধে তিন নম্বর গোলটা করেন মুসিয়ালা। 

পুরো ম্যাচে কোনো গোলই করতে পারেনি কাতালানরা। ফলে আসছে বছর তাদের আর দেখা যাবে না চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে।

আরও পড়ুন: আবারও হাসপাতালে পেলে

এদিকে, ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে ইয়াং বয়েজের বিপক্ষে ১১ পরিবর্তন নিয়ে মাঠে নামে ম্যানইউ। তাদের শুরুটা হয় দুর্দান্ত। ম্যাচের নবম মিনিটে ম্যাসন গ্রিনউডের গোরে লিড নেয় রেড ডেভিলস। 

তবে প্রথমার্ধের শেষ সময়ে ফন ডি বিকের ভুলে সমতায় ফেরে ইয়াং বয়েজ। দ্বিতীয়ার্ধে হেন্ডারসনের জায়গায় আরেক গোলরক্ষক টম হিটনকে নামান ইউনাইটেড কোচ।

ম্যানইউর পরিকল্পনায় পরিবর্তন এনেও শেষমেশ লাভ হয়নি কোনো। শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।


একাত্তর/এসজে
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
নারী চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনালে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে আবারও ইউরোপীয় ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ওসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই...
মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল দুনিয়া কাঁপানো লামিন ইয়ামালকে নিয়ে উন্মাদনার শেষ নেই। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের এই বিস্ময় বালককে ইতিমধ্যেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে...
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে বার্সেলোনা এখন নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রোববারের অপেক্ষায়। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচে শুধু...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর