ঐতিহাসিক জয়ের কাছে এসে হারলো বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২:২৯ পিএম

ঐতিহাসিক জয়ের খুব কাছে থেকেও ভাগ্য সায় দেয়নি। তাইতো মেয়েদের ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪০ রানে আটকেও ম্যাচ হারতে হলো। তাও কেবল মাত্র ৪ রানে।

এই ম্যাচটি জিততে পারলে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রায় যোগ হতে পারতো নতুন এক পালক।

এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডে চলমান নারীদের বিশ্বকাপে ইতোমধ্যেই অর্জনের দেখা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথম দুই ম্যাচে হারা বাঘিনীরা ৩য় ম্যাচে হারিয়েছিলো পাকিস্তানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ৪র্থ ম্যাচে অবশ্য খুব কাছে যেয়ে হারতে হলো বাংলাদেশকে।

মাউন্ট মঙ্গানুইয়ে এদিন (১৮ মার্চ) টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান করতে সমর্থ হয় উইন্ডিজ নারীরা।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘আগে যা পারেনি তা করে দেখাবে’

জবাবে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৩ ওভারে ১৩৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৪০/৯ (ডটিন ১৭, ম‍্যাথিউস ১৮, উইলিয়ামস ৪, টেইলর ৪, ক‍্যাম্পবেল ৫৩*, নেশন ৬, অ‍্যালাইন ০, হেনরি ১, ফ্লেচার ১৭, কারিশমা ৭, কনেল ২*; জাহানারা ৭-০-২৩-১ ফারিহা ৬-১-২২-০, সালমা ১০-৩-২৩-২, নাহিদা ১০-৩-২৩-২, ফাহিমা ৮-১-১৯-০, রুমানা ৬-১-১১-১, রিতু ৩-০-১৫-১)

বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৩৬ (শামীমা ০, শারমিন ১৭, ফারজানা ২৩, নিগার ২৫, রুমানা ০, রিতু ০, সালমা ২৩, ফাহিমা ০, নাহিদা ২৫*, জাহানারা ৮, ফারিহা ০; ম‍্যাথিউস ১০-১-১৫-৪, কনেল ৩-০-১৫-০,  ডটিন ৪-০-২০-০, ফ্লেচার ১০-০-২৯-৩, কারিশমা ১০-৩-১৫-০, টেইলর ৯.৩-০-২৯-৩, অ‍্যালাইন ৩-১-১৩-০)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী।

ম‍্যান অব দা ম‍্যাচ: হাইলি ম‍্যাথিউস


একাত্তর/আরএ

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর