টাইগারদের সামনে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি

আপডেট : ২২ মার্চ ২০২২, ১০:২২ পিএম

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার। প্রথম বারের মতো সাউথ আফ্রিকায় সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। 

অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচ।

রাঘব বোয়াল শিকারে পটু বাংলা। তারপরও সাউথ আফ্রিকায় সিরিজ শুরুর আগে আন্ডারডগ ছিল টাইগারদের তকমা। প্রথম ম্যাচেই ঘুরে যায় পাশার দানটা। 

সেঞ্চুরিয়নে সাকিবের ৭৭, ইয়াসির-লিটনের হাফ শতক। প্রোটিয়াদের পতন। জোহানেসবার্গে সাউথ আফ্রিকান পেসারদের দাপট। ভেঙে যায় বাঘেদের পথ।

সিরিজে ১-১ সমতা। বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ের মঞ্চ সেঞ্চুরিয়নে শেষ ম্যাচটা। তাই বেড়েছে প্রথম বার সাউথ আফ্রিকায় সিরিজ জয়ের প্রত্যাশা।

তামিমের দল প্রমাণ করেছে যদি তারা খেলে সেরা ক্রিকেট, তবে প্রবল প্রতিদ্বন্দ্বীদেরও মাথা হয়ে যায় হেঁট। কিন্তু যদি উইকেটে বাউন্স থাকে বাড়তি, তবে টাইগাররা ব্যাটাররা হারায় গতি।

ঐতিহাসিক এক সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। শ্রেষ্ঠত্বের জন্য সব চেষ্টাই করবে সাউথ আফ্রিকা।

আরও পড়ুন: ব্যাটারদের ব্যর্থতায় ভারতবধ হলো না বাঘিনীদের

সেঞ্চুরিয়নেও জোহানেসবার্গের মতো উইকেট তৈরি করতে পারে ওরা, বাড়াতে সাকিব-লিটনদের বিপদটা। টানা ব্যর্থতা। দারুণ চাপে মাহমুদউল্লা।

তিন পেসার তাসকিন-শরীফুল-মোস্তাফিজের জন্যও অগ্নিপরীক্ষা। দ্বিতীয় ম্যাচে যে বলার মতো কিছুই করতে পারেনি তারা।


একাত্তর/আরএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর